অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে গণ সংহতি আন্দোলন
থানচি
বান্দরবানের থানচি উপজেলার বলীবাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমাসহ গণসংহতি আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ। এসময় ক্ষতিগ্রস্তদের নগদ ২৩ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত বলিবাজারে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অন্যান্যদের খোঁজ খবর নেন তিনি।

পরিদর্শনকালে থানচি উপজেলা যুগ্ন সমন্বয়ক সিয়াম ম্রো, নেতা উথোয়াইওয়ান মারমা, উসাইশৈ মারমা, এবং প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,বিএনপি নেতা মংম্যাসিং মারমা,বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা, বাজার পরিচালনা কমিটি সভাপতি ক্ষতিগ্রস্ত জাফর আহম্মদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির সদস্য ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকসহ প্রায় অর্ধশতাধিক গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় গণ সংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সদস্য এ্যাভোকেট উবাথোয়াই মারমা বলেন, একটি আনাকাঙ্খিত দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফের নতুন রুপে ব্যবসা শুরু করতে হবে। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই স্যার বলেছেন, ক্ষতিগ্রস্ত প্রতি দোকানদারকে ১০ হাজার টাকা এবং দুই বান করে ঢেউটিন সহায়তা প্রদান করবেন।



