অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ
থানচি
বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীদের পাশে দাড়ালেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
আজ বুধবার ২৯ অক্টোবর দুপুরে ক্ষতিগ্রস্ত প্রতি দোকান ব্যবসায়ীকে ১৫ হাজার টাকার চেক ও জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খামলাই ম্রো ব্যক্তিগত পক্ষ থেকে ২ হাজার করে এবং ২ বান্ডিল করে ২৬ বান্ডিল ঢেউ টিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়েছে।
বলিবাজার নব নির্মিত জেলা পরিষদের বাজার সেট প্রাঙ্গনের এসব এক কালীণ অনুদান বিতরণ করেন জেলা পরিষদের অন্যতম সদস্য খামলাই ম্রো।

খামলাই বলে, একজনের অসাবধানতার কারনে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন মানুষের নিত্য প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে, তবু ব্যবহারে সাবধানতা ও সতর্ক থাকতে হবে সাবাইকে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই আপনাদের অত্যন্ত মানবিক দৃষ্টিকোন থেকে দেখে, তাই গতকাল জেলা পরিষদের সভা কক্ষে সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভায় তিনি কৃষি ও সোনালী ব্যাংকের মহা ব্যবস্থাপককে বলে দিয়েছে। বলিবাজারে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের ব্যবসায়ীদেরকে মোটা অংকের স্বল্প সুদে ঋণ দিতে। তারা যেন ফের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে।
এ সময় উপজেলার বিএনপি সিনিয়র সহ সভাপতি ও সাবেক বলিপাড়া ইউপি চেয়ারম্যান ক্যসাউ হেডম্যান, বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি জাফর আহম্মদ, বলিপাড়া ইউপি মেম্বার সজল কর্মকর্কার, ব্যবসায়ী বুলবুল পাল, বিএনপি বলিপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি মংসিংউ মারমা, ব্যবসায়ী মো: দেলোওয়ার হোসেন, জগদ দাশ প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জেলা পরিষদের অনুদানের চেক ও ঢেউটিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়।



