অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার সভাপতি আকবর খান, সম্পাদক ইউসুফ আলী

রাঙামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই উপজেলার বড়ইছড়ি শাখা (রেজি: নম্বর ১৮৪৩) সভাপতি পদে আকবর খান এবং সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী কে দায়িত্ব দেওয়া হয়েছে।

NewsDetails_03

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বড়ইছড়ি সমিতির কার্যালয়ে উপস্থিত কমিটি ও সদস্যের মতামতের ভিত্তিতে ৯ সদস্যের পরিচালনা কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রসাদ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুল লতিফ লিটন, সাংগঠনিক সম্পাদক অংশে খুই মারমা, প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক সংগীত চাকমা এবং কার্যকরী সদস্য জনি মারমা।

আরও পড়ুন