অল্পের জন্য রক্ষা পেল থানচি বাজার

বান্দরবানের থানচি উপজেলার একমাত্র বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়, ফলে অল্পের জন্য বেঁচে গেল বাজারটি।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ও ফায়ার লিডার পেয়ার মুহামুদ জানান, এরশাদ চনাচুর দোকানের স্বল্প মূল্যের বিদ্যুতিক সংযোগ হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন।

NewsDetails_03

তিনি বলেন, থানচি বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের প্রবেশ মুখ ও তার আশে পাশে ফুটপাতে ১০/১২ টি অবৈধ ভাবে দখল করে পান সিগারেট ও চনাচুরের দোকান বসেছে সেখানে কম মূল্যের বিদ্যুৎতিক ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়েছিল কিন্তু কয়েকজন দোকানদারের ২৪ ঘন্টা লাইট জ্বালানো থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, থানচি বাজারে ২০২০ সালে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০৯ টি দোকান ও ২০২২ সালে প্রায় ৬৫ টি দোকান পুড়ে ছাই হয়ে কোটি টাকার সম্পদ নষ্ট হয়।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ -আল-ফয়সাল বলেন, ফুটপাত দখল মুক্ত করার জন্য থানচি বাজার বাসী দাবী করছে, উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।

আরও পড়ুন