আলীকদমে ইয়াবাসহ আটক রুহুল আমিন

বান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্লামিয়া পাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলীকদম সেনা জোন। আটককৃত ব্যক্তির নাম রুহুল আমিন (৩৮), তিনি খুইল্লামিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রহিমের সন্তান বলে নিশ্চিত করেছেন আলীকদম জোন।

আলীকদম জোনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রুহুল আমিন আনুমানিক ১০,০০০ পিস ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এর নেতৃত্বে শনিবার ২৯ নভেম্বর আনুমানিক রাত ১০ টায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুহুল আমিনকে ৪ হাজার পিস ইয়াবাসহ (আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা)। নিজ বাসার আঙ্গিনা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রুহুল আমিনকে ইয়াবাসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

NewsDetails_03

এ বিষয়ে আলীকদম থানার তদন্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) আমজাদ হোসেন জানান, রুহুল আমিনের বিরুদ্ধে মাদকের আইনে মামলা দায়ের করা হয়েছে। আগেও তার বিরুদ্ধে মাদক মামলা ছিল, গ্রেফতারকৃতকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলীকদম থানা পুলিশের তথ্য মতে জানা যায়, রুহুল আমিন ইতোপূর্বেও বিভিন্ন ধরণের মাদক ব্যবসা ও মানব পাচারের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন