আলীকদমে কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা

বান্দরবানের আলীকদমে ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা কৃষিবিদ কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

NewsDetails_03

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংসানু মার্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রফুজ বড়ুয়া, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নয়াপাড়া রুপমুহুরী রিসোর্ট এর কনফারেন্স রুমে সাড়ে তিনটার দিকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা চাষাবাদের বিষয়ে নিজেদের অতীত অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তামাক চাষের বিকল্প উন্নত জাতের মসলা ও সবজি চাষের প্রতি নিজেদের নিয়োজিত করতে উদ্ভুদ্ধ করেন।
কৃষির জন্য সরকারের বিশেষ প্রণোদনা এবং কৃষকদের জন্য ব্যাংক লোনের বিশেষ সুবিধার কথাও জানান বক্তারা। উপজেলার প্রায় ২শত কৃষক কৃষাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন