আলীকদমে ছাত্রদলের উদ্যোগে বই বিতরণ

বান্দরবানের আলীকদম উপজেলায় ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার স্বরুপ সদ্য আলীকদম কলেজের একাদশ শ্রেণির (২০২৫-২৬) সেশনের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

আজ সোমবার (১০) নভেম্বর দুপুরে আলীকদম কলেজের মিলনায়তন হল রুমে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অসহায়-দরিদ্র কলেজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। বই বিতরণ অনুষ্ঠানে কলেজ এর একাদশ শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে এক সেট করে বই তুলে দেন।

NewsDetails_03

এই সময় আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল সাফা ভূঁইয়া বাবু’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ রুহুল আমিন। এছাড়াও ছাত্রদলের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১ অক্টোবর ২০২৪ সালে ৭০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন আলীকদম উপজেলা ছাত্রদল।

আরও পড়ুন