বান্দরবানের আলীকদমে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভূট্টোর উপর হত্যার উদ্দশ্যে হামলা চেষ্টা করেছে বিএনপির বহিস্কৃত নেতা আবুল কালামের ছত্রছায়ায় ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও নাগরিক পরিষদের নেতা কর্মীরা।
গত মঙ্গলবার আলীকদম থানায় মামলার অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে ওসি মির্জা জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বর্ণিত অনুসারে জানা যায়, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভূট্টোসহ তার নেতাকর্মীরা ১৭ নভেম্বর রোববার সন্ধ্যায় চিনারী বাজারে দলীয় ওয়ার্ড মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য মোটরসাইকেল যোগে আলীকদম বাজার হতে আলীকদম চৌহমুনীর তিন রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
এ ঘটনার কেন্দ্র করে ১২ জনকে আসামি ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা করে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভূট্টো।
আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন জানান, এই ঘটনায় আলীকদম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলার নাম্বার-০৪। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।



