আলীকদমে ম্রো নেতাদের সাথে বান্দরবান বিগ্রেডিয়ারের মতবিনিময় সভা
বান্দরবানের আলীকদমে সেনা জোনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, মতবিনিময় সভা, শুভেচ্ছা উপহার প্রদান, খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার এগারোটা দিকে আলীকদম ম্রো কমপ্লেক্স এই আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
তিনি ম্রো জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এই সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির এবং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং আলীকদম ম্রো কমপ্লেক্সের সভাপতি ইয়ং লক ম্রোসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



