আলীকদমে সড়ক দুর্ঘটনা, পিতার পর পুত্রের মৃত্যু

বান্দরবানের আলীকদমে জীপ গাড়ি খাদে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত হওয়া ব্যক্তিটি পাচিং মুরং (১)। তার পিতা তনয়া ম্রো গতকাল শুক্রবার ঘটনাস্থলে মারা যান। নিহত বাবা ও পুত্রের বাড়ি লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে থংপং পাড়ায়।

জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে রাত ৩:৪৫ মিনিটে মৃত্যুবরন করেন।

NewsDetails_03

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৬ মে থানচি সড়কের ২৬ কিলোমিটার এর ডিম পাহাড় এলাকার থংপং পাড়া থেকে একটি জীপে করে ২৪ জন যাত্রী নিয়ে তারা শ্বশুর বাড়িতে বেড়াতে আসছিলেন। পথিমধ্যে কলার ঝিড়ি এলাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তনয়া ম্রো নিহত হন এবং ২৩ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা অবনতি হলে পাচিং ম্রোকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই বিষয়ে মামলার তদন্তের দায়িত্বে সাব ইন্সপেক্টর আবু সায়েদ জানান, চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় পাচিং ম্রো নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল নিহত তনয়া ম্রোয়ের ভাই বাদি হয়ে আলীকদম থানায় একটি মামলা করেছেন।

আরও পড়ুন