ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতে কষ্ট পাওয়া বান্দরবানের গরীব ও অসহায় ৫শত পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা।

আজ ১৩ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় ব্যাংকটির বান্দরবান শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র গরীব ও অসহায়দের প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

NewsDetails_03

এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ভি পি ও শাখা প্রধান মোহাম্মদ হানিফ চৌধুরী ও বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের দুস্থ ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, প্রতিবছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যাগে গরীব ও অসহায়দের কল্যাণে এই শীতবস্ত্র প্রদান করা হয়, আর এই শীতবস্ত্র বান্দরবানের গরীব ও অসসহাদের অনেক উপকারে আসে।

এসময় তিনি আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে আহবান জানান। এসময় ব্যাংকে উপস্থিত ৫শত গরীব ও অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেয় অতিথিরা।

আরও পড়ুন