ইফতার বিতরণ করল রুমা বিজিবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের রুমা সদর ইউনিয়নের কলেজ এলাকা একশ পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার(২৬ শে মার্চ ২০২৪) বিকাল সাড়ে চারটায় রুমা সরকারি সাংঘ কলেজ প্রাঙ্গণ থেকে এসব ইফতার বিতরণ করা হয়।

NewsDetails_03

এতে রুমা ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসিবুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর ওয়াজেদুর মাহামুদ আসিফ সহকারী পরিচালক ও কোয়াটার মাস্টার মোঃ রফিকুল ইসলাম।

তিনি জানান, সদরঘাট ও কলেজ এলাকায় মোট ১০০ পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ইফতার বিতরণ এটিই প্রথম । অসহায় রোজাদার লোকজনের মধ্যে এই ইফতার বিতরণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন