গত ৪ দিন ধরে নিখোঁজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ৬ নাম্বর ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার বাসিন্দা মো.রিয়াজ উদ্দীন (১১)। ছেলের খোঁজে মা এখন বান্দরবান সদরে অবস্থান করছেন এবং সন্তানকে ফিরে পেতে সকলের কাছে সহায়তা চেয়েছেন নিখোঁজ শিশুটির মা।
নিখোঁজ শিশুটির মা মদিনা আক্তার জানান, গত সোমবার (২৫ আগষ্ট) দুপুরে তার ছেলে রিয়াজ ঘর থেকে বাহিরে যাওয়ার পর সন্ধ্যায় সাতকানিয়ার বাজালিয়া এলাকায় দেখা গেলেও পরবর্তীতে আর খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করতে করতে আজ বান্দরবানে পৌঁছেন।

সন্তানকে হারিয়ে দিনমজুর বাবা ও গৃহিণী মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সন্তানকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন তারা।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান, তাহলে 01834-570710, 01616866847 নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পরিবার।



