এনসিপির বান্দরবান জেলা সমন্বয় কমিটি অনুমোদন

প্রধান সমন্বয়কারী সোহেল

বান্দরবান জেলায় এনসিপি’র ২৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৩জুন) সকালে মো: শহীদুর রহমান (সোহেল) কে প্রধান সমন্বয়কারী করে এই কমিটি ঘোষনা করা হয়।

গত ৫ জুন এসসিপি’র সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক পত্রে আগামী তিন (০৩) মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন করা হয়।

NewsDetails_03

কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসাবে আছেন, মো শহীদুর রহমান (সোহেল), যুগ্ম সমন্বয়কারী তপন মার্মা, লুক চাকমা, আ.হ.ম সায়েম,অংথুই মার্মা,আব্দুল্লাহ আল মামুন, মু. মিজানুর রহমান আখন্দ, এসিং মার্মা, খালেদ মোশাররফ মাসুদ ,আশরাফুল ইসলাম,আব্দুল গফুর।

সদস্য হিসাবে, মোঃ নাজমুল হাসান, বিপ্লব চাকমা, বিনয় জ্যোতি চাকমা, আব্দুল্লাহ আল নোমান, গোলাম মোস্তফা, তৌকির আযাদ অভি, আল মামুন,আলী হায়দার রাব্বী, এহতেশামুল হক, ফিলিপ ত্রিপুরা, রাশেদুল, লাল পেখতার বম, অংচিং মার্মা (লামা), সাজেদা বেগম, ইয়াছমিন নূরী আক্তার, মোহাম্মদ ফাহিম, কামরুজ্জামান সিয়াম, শাহরিয়ার সাকিব।

আরও পড়ুন