এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৩ জন
বান্দরবান আসন
দেশের সর্বশেষ আসন বান্দরবান ৩০০ নং আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৩ জন।
সংগঠনটির সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর থেকে দলটির বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে থেকে বিভিন্ন সময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপি প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান (সোহেল), যুগ্ম সমন্বয়কারী তপন মারমা ও বোমাং রাজপুত্র মং সা প্রু (চৌধুরী)।

বান্দরবান আসনটি টানা ৭ বার আওয়ামী লীগের দখলে থাকলে এবার নির্বাচনের মাঠে দেখা যাবে বিএনপি, জামায়াত ইসলামী, গণ সংহতি আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি আন্দোলন (জেএসএস) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রার্থীদের। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে প্রতিদ্বন্ধীতা হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
এই বিষয়ে বান্দরবান জেলা এনসিপি প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান (সোহেল) বলেন, সংগঠনে প্রতিযোগীতা থাকবে, দল যাকে মনোনয়ন দেয়, আমরা তার পক্ষে কাজ করে প্রার্থীকে বিজয়ী করে আনবো।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও ১৩ নভেম্বরের মধ্যে জমা দেওয়া যাবে।



