এবার কাপ্তাই স্পীলওয়ের ১৬টি জলকপাট দিয়ে ১৮ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ১৬জলকপাট ১৮ইঞ্চি খুলে সেকেন্ডে ২৮হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। আজ মঙ্গলবার (২৭আগষ্ট) দুপুরে এমন তথ্য জানান, কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, হ্রদবর্তী এলাকা এবং সড়কের ক্ষতি এড়াতে এমন সিন্ধান্ত নেওয়া হলো। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোন ক্ষতি হবে না। প্রতি বছরের ন্যায় এইবারও ছাড়া হলো। গুজবের কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।

NewsDetails_03

এর আগে ২৫আগষ্ট সকাল ৮টা ১০মিনিট থেকে ১৬জলকপাট ছয় ইঞ্চি খুলে সেকেন্ডে ৯হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এরপর ওইদিন একটানা ছয় ঘন্টা পানি ছাড়ার পর আবার বন্ধ রাখা হয়েছিলো। এরপর ওইদিন পাঁচ ঘন্টা বিরতি দিয়ে ফের সন্ধ্যা ৭টা ১৫মিনিট থেকে আবারো পানি ছাড়া হয়। হ্রদে পানি বাড়ায় বর্তমানে কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

গত ২৪আগষ্ট বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরী নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। ওইদিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরিবর্তন করে ২৫আগষ্ট সকাল ৮টা ১০মিনিট থেকে পানি ছাড়া হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

আরও পড়ুন