কাপ্তাইয়ের সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে কাপ্তাই থানায় জিআর সাজা-৪৪৪/২১ এবং বন সিআর সাজা-১২/১ প্রাপ্ত আসামী মো: সোহেলকে গ্রেফতার করা হয়েছে।

NewsDetails_03

আটককৃত মো: সোহেল কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের আফসারের টিলার বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।

ওসি আরোও জানান, গত বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৫ টা ৩০ মিনিটে থানার এএসআই রবিউল, এএসআই আলাউদ্দিন, এএসআই মনিরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলা এলাকা হতে তাঁকে আটক করা হয়েছে।

আরও পড়ুন