কাপ্তাইয়ে গাঁজাসহ একজন আটক

রাঙ্গামাটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কাপ্তাই নতুনবাজার ঢাকাইয়া কলোনী হতে গাঁজাসহ এক মহিলাকে আটক করা হয়েছে।

আজ রবিবার (২এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো: জিন্নাত আলী ও সহকারী উপ পরিদর্শক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

NewsDetails_03

অভিযানে ফুল নাহার প্রকাশ ফুলবানুকে (৪৫), ৭শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ফুলবানু ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো.সামসুল হকের স্ত্রী।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জিন্নাত আলী শেখ নিজে বাদী হয়ে কাপ্তাই থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে রাঙ্গামাটি কোর্ট হাজতে প্রেরণ করা হয় বলে জানান কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।

আরও পড়ুন