কাপ্তাইয়ে পিতার অভিযোগে মেয়ের বাল্যবিবাহ বন্ধ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মুরগির টিলা নামক এলাকায় পিতার অভিযোগে মেয়ের বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন ইউএনও। সেই সাথে মেয়ের মার নিকট হতে ৫ হাজার টাকা জরিমানা আদায় সহ মুচলেকা নেয়া হয়েছে।

আজ শুক্রবার (১৫আগস্ট) সন্ধ্যা ৬টায় কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র এ জরিমানা আদায় সহ এই বাল্য বিবাহ বন্ধ করেন।

NewsDetails_03

এলাকাবাসীরা জানান, অত্র এলাকার মৃত ফজলু মিয়ার স্ত্রী রুবি বেগম (৪৪)তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে টাকার লোভে ওমান প্রবাসী মানিক নামক এক ছেলের সাথে মোবাইলে বিবাহ দেয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নেন। এছাড়া মেয়ের হাতে মেহেদী পড়ানোর কাজও সমাপ্ত করা হয়। কিন্তু বিবাহ বন্ধনে বাঁধ সাধে মেয়েটার সৎ বাবা মো.রানা। সে কোন কারনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাল্য বিবাহ দিবেনা। তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই থানাসহ বিভিন্ন জায়গায় গিয়ে বিবাহ বন্ধ করার অভিযোগ করে।

এদিকে অভিযোগের আলোকে এদিন সন্ধ্যা ৬ টায় কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ঘটনাস্থলে এসে সত্যতা পায় এবং মেয়ের মা স্বীকার করে আমরা বিবাহের প্রস্তুতি নিয়েছিলাম। তবে এখন আর বিবাহ দিবনা। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেয়ের মা,ভাই, বোন এর নিকট হতে মুচলেকা নেয়। এছাড়া ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়ের বয়স ১৮পূর্ণ না হওয়া পযন্ত বিবাহ দেয়া যাবেনা বলে জানান।উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও নেলী রুদ্র বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটার বয়স মাত্র ১৬ বছর, আইন অনুযায়ী ১৮ বছরের নীচে বিয়ে দিলে সেটা বাল্য বিবাহ হবে, তাই অভিযোগ পাবার পর আমরা বিবাহ বন্ধ করে দিয়েছি।

আরও পড়ুন