কাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারেন্ট মেকানিক এর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ক্রীস্টিয়ান হাসপাতালের পাশে অবস্থিত খাঁন সাহেবের মাজারের পানির পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী শৈফু খিয়াং (৬০) ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের তোন খিয়াং এর পুত্র বলে জানান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল চাকমা। তিনি পেশায় কারেন্ট এর মেকানিক।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২ টার কিছু সময় পড়ে এই ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য জুয়েল চাকমা।

NewsDetails_03

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, দুপুর আড়াইটার দিকে শৈফু খিয়াংকে হাসপাতালে আনা হলেও এর আগে উনার মৃত্যু হয়।

কাপ্তাই থানার ওসি মো মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ হাসপাতালে যান। এই ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং লাশের ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন