কাপ্তাইয়ে হেডম্যান কারবারিদের সাথে বিএনপির মতবিনিময় সভা

আ’লীগ সরকারের আমলে পার্বত্যঞ্চলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। পার্বত্যঞ্চলে দৃশ্যমান কোন উন্নয়ন করেনি।উন্নয়ন হয়েছে তাদের পকেটের। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে পার্বত্য এলাকায় উন্নয়ন করব। রাঙামাটি জেলাকে একটি মডেল জেলায় পরিনত করব।

আজ শুক্রবার (১৫আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিণছড়া বৌদ্ধ বিহার মাঠে বারুদগোলা ও ভাইয্যাতলী মৌজার হেডম্যান, কারবারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু একথা বলেন। তিনি আরোও বলেন, বিএনপি আগেও সকল সম্প্রদায়ের লোকদের পাশে ছিলো। বর্তমানে আমরা আপনাদের পাশে আছি।

কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কারবারি বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা।

NewsDetails_03

সভায় রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর ও দেবজ্যোতি, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাহেরা চন্দ্রা চাকমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এছাড়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারুদ গোলা মৌজার হেডম্যান কালাচাঁন, ইউপি সদস্য সুজয় বিকাশ চাকমা, বানু মতি চাকমা, দিন মোহন তঞ্চঙ্গ্যা, যুব সমাজ নেতা চয়ন তঞ্চঙ্গ্যা, জয়সিন্ধু কারবারি।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আর এস সুমন,কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো রফিক, কাপ্তাই বিএনপির সদস্য জসিম, সহ-দফতর ইব্রাহিম ও উপজেলা ছাত্রদল সদস্য মেহেদী হাসান ফাহিম।

আরও পড়ুন