কাপ্তাইয়ে ২৩০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ

রাঙামাটি জেলার কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও বিজিবির যৌথ অভিযানে সংরক্ষিত বনাঞ্চল হতে অবৈধভাবে পাচারকালে ২ শত ৩০ ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়েছে । সেই সাথে পাচারকালে ব্যবহৃত পিকআপটি আটক করা হয়েছে।

NewsDetails_03

শনিবার (১৬মার্চ) বিকাল ২টায় কাপ্তাইয়ের ভালুকিয়া হতে রাঙ্গুনিয়া পাচারকালে রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের কর্মীরা এই অভিযান পরিচালনা করেন। এসময় ৪১ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

রেঞ্জ অফিসার জানান, একটি পাচারকারী সিন্ডিকেট দল পিকাপ ভর্তি করে কাঠ পাচারের খবর পায়।এসময় রাইখালী রেঞ্জের বনকর্মীরা খবর নিয়ে বিজিবিসহ কাঠগুলি আটক করে। আটক জ্বালানি কাঠের বাজার মূল্য প্রায় ৪৪হাজার টাকা বলে জানান তিনি । কাঠসহ আটক পিকাপ রাইখালী রেঞ্জে আনা হয়েছে।এ বিষয়ে চন্দ্রঘোনা থানায় বন মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন