কাপ্তাইয়ে ৬৭৫ জন মৎস্যজীবীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে মৎসজীবী পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৬৭৫ জন মৎস্যজীবীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এসময় কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে মে ও জুন মাসের বাবদ প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল বিতরণ করা হয়।

NewsDetails_03

শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এসময় কাপ্তাই মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি ও কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন এবং স্থানীয় ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন