কাপ্তাইয়ে ৬৭৫ জন মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে হ্রদের উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলার ৬ শত ৭৫ জন তালিকাভুক্ত মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ (চাল) খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এইসময় প্রত্যেক জেলেকে জুন ও জুলাই মাসের ২০ কেজি করে সর্বমোট ৪০ কেজি চাল তুলে দেন।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জোবাউদা আক্তার লাভলী এর সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দীন, ৪ নং কাপ্তাই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং ইউপি সদস্যগণ উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
প্রসঙ্গত: কাপ্তাই হ্রদে মাছের প্রজনন কার্যক্রম বৃদ্ধির জন্য প্রতি বৎসরের ন্যায় গত ১ মে ২০২৪ তারিখ থেকে আগামী ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস আহরন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে।



