
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কাজী মোশাররফ হোসেন( দৈনিক ইত্তেফাক,দৈনিক আজাদী), নজরুল ইসলাম লাভলু( দৈনিক সমকাল, দৈনিক পূর্বদেশ), আলমগীর কবির (জনতার খবর) এবং নুর হোসেন মামুন( দৈনিক সাঙ্গু)। এদিকে আজ রবিবার কাপ্তাই প্রেস ক্লাব গঠনকল্পে বিগত কমিটির সভাপতি কাজী মোশাররফ হোসেন এর সভাপতিত্বে কাপ্তাই তথ্য অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। বিগত কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লাভলুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কবির হোসেন, আলমগীর কবির, ঝুলন দত্ত এবং নুর হোসেন মামুন।
পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সাথে তাঁর দপ্তরের সৌজন্য সাক্ষাত করেন। তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানান।



