
আরো জানা গেছে, এরপর তিনি থানচি ও আলীকদমের আরো কয়েকটি ক্যাম্প সফর করে রাতে সেনা নিয়ন্ত্রিত বান্দরবানের নীলগিরি পর্যটন কেন্দ্রে অবস্থান করে শুক্রবার সকালে কক্সবাজারের রামুর উদ্দ্যেশে বান্দরবান পার্বত্য জেলা ত্যাগ করবেন। এদিকে সেনা প্রধানের সফরকে কেন্দ্র করে বান্দরবানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, সেনা প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক প্রায় ২০ বছর আগে সফলতার সাথে বান্দরবান পার্বত্য জেলায় দায়িত্ব পালন করেন।



