আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিংপ্রু জেরী নির্বাচনী প্রচারণায় ও জনসংযোগ করতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আসছেন শুক্রবার।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, দলীয় প্রতীক ধানের শীষ মার্কা পাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে প্রচারণার ও জনসংযোগ করার উদ্দেশ্যে আগামী (২৩ শুক্রবার) আসছে বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতার ও বান্দরবান জেলা তাঁতী দলে সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা (নাইজ্যাপু) বলেন, বৃহস্পতিবার ২২ জানুয়ারী থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে। এই ধারাবাহিকতায় আগামীকাল রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খক্ষ্যং পাড়া, ৯নং ওয়ার্ড থলি পাড়া, আলেক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড মংপ্রু পাড়া, কচ্ছপতলি পাড়া, কচ্ছপতলি বাজার পাড়া, বেক্ষ্যং পাড়া, গ্রোক্ষ্যং পাড়া, জামাচন্দ্র পাড়া, বিজয় পাড়া, বেংছড়ি পাড়া ও রোয়াংছড়ি উপজেলা সদর এলকার জনসংযোগ, পথসভা ও প্রচারণা করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।



