কিশোর গ্যাং, মাদকমুক্ত রাঙামাটি গড়ার দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং, মাদক কারবারি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন রাঙামাটিবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে বক্তব্য রা‌খেন মানববন্ধনে বক্তব্য রাখেন, ২৯৯নং আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ, রাঙামাটি জেলা জামায়াতের আমির আব্দুল আলীম, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম, হেফাজতে ইসলামের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম, হিল সার্ভিস রাঙামাটি জেলা সভাপতি মিনারা বেগম, এফপিএবি রাঙামাটি জেলা শাখার সভাপতি সাহিদা আক্তার, এশিয়ান টিভির রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিক, সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা আহ্বায়ক কামাল উদ্দিন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, রাঙামাটি হিল সার্ভিসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মাসুদ রানা রুবেল, হিল সার্ভিসের আইন বিষয়ক সম্পাদক জামাল হোসেন, বিডি ক্লিন রাঙামাটি জেলার সমন্বয়ক মো: সাইমন ইসলাম, রেড জুলাই রাঙামাটির সভাপতি মো: তানেইম ইবনে আলম, সাধারণ সম্পাদক সাইয়েদা প্রমুখ।

NewsDetails_03

বক্তারা বলেন, রাঙামাটি শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদক বিস্তার বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নিয়ে কঠোর আইন প্রয়োগ করতে হবে।

এসময় তারা কিশোর গ্যাং ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানি‌য়ে চার দফা দাবি তু‌লে ধ‌রেন, যার ম‌ধ্যে নিয়মিত অভিযান প‌রিচালনা, সব ধরনের মাদকচক্র ও গ্যাং নেটওয়ার্ক ধ্বংস, তরুণদের জন্য খেলাধুলা-সৃজনশীল কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন।

বক্তারা অঙ্গীকার করেন—রাঙামাটিকে আবারও শান্ত ও মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে।

আরও পড়ুন