খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি: নিহতের দাবি অস্বীকার ইউপিডিএফের

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্রের দাবি, এ সংঘর্ষে অন্তত চারজন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। তবে ইউপিডিএফ এই দাবিকে ‘মিথ্যা ও অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে।

NewsDetails_03

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “আমরা গোলাগুলির খবর পেয়েছি। এখন পর্যন্ত নিহত বা আহত কারও নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা দাবী করে বলেছেন, “নিহতের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও জেএসএসের পরিকল্পিত অপপ্রচার।

ইউপিডিএফ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী, আমাদের কোনো সদস্য নিহত হয়নি।”

আরও পড়ুন