খাগড়াছড়িতে ৩ দিন ব্যাপী ভূমি মেলা

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি কার্যালয় আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে তিন দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (২৫ মে ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

NewsDetails_03

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল-বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের।

স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম।

ভূমি মেলায় বিভিন্ন স্টলে ভূমি রেজিস্ট্রেশন শাখা, ভূমি উন্নয়ন কর ও হেডম্যান, রাজস্ব শাখা, ভূমি আইন ও পরামর্শ কেন্দ্র, ডিজিটাল ভূমি সেবা প্রদর্শনী এবং অভিযোগ গ্রহণ ডেস্কসহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত (‘সি’ ক্যাটাগরির) এমআইএসভুক্ত ও গেজেটভূক্ত ‘জুলাই যোদ্ধা’দের সম্মাননা প্রদান এবং জেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুন