খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে আরো ১৪ জনকে পুশইন করেছে বিএসএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আচালং সীমান্ত দিয়ে ফের ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ।

শুক্রবার (৩০ মে) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে পুশইন করেন তারা।

NewsDetails_03

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, শুক্রবার ভোরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ।

পুশইন করা ১৪ জন বর্তমানে আচালং ডিপিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন