খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে ৯ নারী-শিশুকে পুশইন

খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে পুশইন করেন তারা।

NewsDetails_03

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র ৮ দিনের ব্যাবধানে আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ।

পুশইন করা ৯ জন বর্তমানে স্থানীয় বিজিবির হেফাজতে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম।

প্রসঙ্গত, এনিয়ে দফায় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ির সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। সর্বশেষ ১৯জুন মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করে বিএসএফ

আরও পড়ুন