খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার (৯ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা অন্তর্বর্তীকালীন দশম নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি ও প্রত্যাশার আলো জ্বলে উঠেছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছাবের, পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

NewsDetails_03

নবনিযুক্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “জনকল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জেলা পরিষদকে আরও কার্যকর রূপে পরিচালনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

প্রসঙ্গত, শেফালিকা ত্রিপুরা একজন অভিজ্ঞ এনজিও কর্মী ও সমাজসেবী নারী নেত্রী। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

অনুষ্ঠানের শেষভাগে এক হৃদয়গ্রাহী পরিবেশে মিলনায়তনে উপস্থিত অতিথিরা নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভকামনা জানান।

আরও পড়ুন