
মাটিরাঙ্গা থানা পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার এসআই মো: রুহুল আমিন ও এএসআই মো: রুবায়েত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকা থেকে তাদেরকে ইয়াবা বিক্রি কালে হাতেনাতে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। তারা দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো।



