খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং রোগ মুক্তি কামনায় রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দিরে আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনা বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা লাভের জন্য আন্তরিক প্রার্থনা জানান।

NewsDetails_03

এসময় তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের সংগ্রামে এক আলোকবর্তিকা। দেশ ও মানুষের প্রতি তার আত্মত্যাগ আজও জাতিকে অনুপ্রাণিত করে।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের স সাধারণ সম্পাদক,কাপ্তাই উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রূপক মল্লিক রাতুল এবং বাংলাদেশ তাতীদল কাপ্তাই উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোতোষ চৌধুরী।

আরও পড়ুন