গুইমারার সিন্দুকছড়িতে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোন এলাকায় ভারী বর্ষণের কারণে কাঁচা রাস্তা এবং পাহাড়ের পাদদেশের কয়েকটি অংশে ভূমিধস ঘটেছে। এতে চলাচলের প্রধান পথ ধ্বসে পড়ে সেনা সদস্যদের যাওয়া-আসায় বাধা সৃষ্টি হয়।

সোমবার (২ জুন, ২০২৫) বিকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

NewsDetails_03

এ সময় ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, মনজিলা সুলতানা ঝুমা এবং জোনের এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন শাইয়েন কাদিরসহ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় জোন অধিনায়ক কর্নেল ইসমাইল সামস আজিজি ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন ও ভূমিধস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পার্বত্য জেলা পরিষদের সহায়তা কামনা করেন। চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সেনা জোনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার নিয়মিত খোঁজ খবর রাখার অনুরোধ করেন।

আরও পড়ুন