চন্দ্রঘোনায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী দাসিং মং মার্মা (৪২) কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর কারিগর পাড়ার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

NewsDetails_03

ওসি আরোও জানান, আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় ২নং রাইখালী ইউনিয়ন এর কারিগরপাড়া হতে থানার এসআই মোঃ মকবুল হোসেন ও এএসআই অশোক শীল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর নং-১৯১/১১ এর দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী দাসিং মং মার্মাকে গ্রেফতার করে।

আটককৃত আসামিকে বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।

আরও পড়ুন