ছাড়া হবে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট

রাঙামাটির কাপ্তাই লেকের পানির লেভেল গত (রবিবার) সন্ধ্যা ৬ ঘটিকায় ১০৭ ফুট হওয়ায় (যা বিপদ সীমার কাছাকাছি ধরে নেওয়া হয়), আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।

এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

NewsDetails_03

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরোও জানা যায়, বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বেশী হলে অথাৎ পানির লেভেল অপ্রত্যাশিত ভাবে বৃদ্ধি পেলে স্পিল ওয়ের (জলকপাট) গেট খোলার পরিমান পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন