জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ৩ পার্বত্য জেলায় মনোনয়ন পেলেন যারা

২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

NewsDetails_03

৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি। এসময় জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ৩ পার্বত্য জেলা থেকে তিনজনের নাম ঘোষনা করেন।

বান্দরবান ৩০০ নং আসনে এটিএম শহীদুল ইসলাম, খাগড়াছড়ি ২৯৯ নং আসনে সোলাইমান আলম শেঠ ও রাঙামাটি ২৯৮ নং আসনে হারুনুর রশীদ মতুব্বর কে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা করেন।

আরও পড়ুন