জিসাসের বান্দরবান জেলার সভাপতি শিপন সম্পাদক আসমত হোসেন
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের বান্দরবান জেলা কমিটির অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও দেশপ্রেমিক জনগণের সাংস্কৃতিক চেতনার প্রতীক জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বান্দরবান জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা এর স্বাক্ষরিত এই জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত জেলা কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শিপন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আসমত হোসেন কে দায়িত্ব দেয়া হয়।
এছাড়া যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মোঃ নাছির, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহাবুব আলম, সহ- সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মিটুন কান্তি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সুজন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হোসেন, প্রচার সম্পাদক পদে আব্দুল হাকিম, সহ-প্রচার সম্পাদক বাবুল তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক পদে মোঃ ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক পদে মতি ত্রিপুরা ও সদস্য পদে মোঃ ফারুক, সদস্য পদে মিটু দাশ, সদস্য পদে শহিদুল ইসলাম, সদস্য পদে সাহাব উদ্দিন, সদস্য পদে উচিমং মারমা, সদস্য পদে মোঃ হান্নান কে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।



