জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন কাপ্তাইয়ের কবির

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার কবিরুল ইসলাম (কবির)।

তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (বিউবো) তে কর্মরত আছেন।

NewsDetails_03

কবিরুল ইসলাম কবির জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে কাপ্তাইয়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যক্তি ফুলেল শুভেচছা জানান।

প্রসঙ্গত: জিসাস কেন্দ্রীয় কমিটিতে চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী সভাপতি ও হেলাল উদ্দিন হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন