জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে থানচিতে গণসংহতি আন্দোলনের র‌্যালী ও পথসভা

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বান্দরবানের থানচি উপজেলা গণ সংহতি আন্দোলন এর উদ‍্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বর্ণাঢ‍্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি থানচি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে সরকারী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাহিরের চৌরাস্তা চত্তরে এসে শেষ করে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

আজ মঙ্গলবার (৫ আগস্ট ২৫) অনুষ্ঠিত পথসভায় গণসংহতি আন্দোলনের উপজেলা কমিটি নির্বাহী সমন্বয়ক সিংয়াম ম্রো এর সভা সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, গণ সংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটি অন্যত্বম সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, উপজেলার প্রধান সমন্বয়ক মংসাই মারমা, উথোযাইওয়াং মারমা, রুমাজন ত্রিপুরা, হিংমংপ্রু মারমা, আমির আলি, প্রদীপ ত্রিপুরা প্রমূখ।

বক্তারা বলেন, ৫ আগস্ট আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য আনন্দের দিন। এই দিনে ছাত্র ও জনতা রাজপথে নেমে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের যে সুর তুলেছিল, তা দেশব্যাপী গণজাগরণে রূপ নিয়েছিল। আওয়ামী সরকারের অপশাসন, দমন-পীড়ন, ভোট ডাকাতি ও বাকস্বাধীনতার দমন নীতির বিরুদ্ধে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়েছে। আমাদের এই আনন্দ মিছিল শুধু উৎসব নয়, এটি হচ্ছে গণতন্ত্রের জন্য এক নতুন যাত্রা নতুন পথ।

র‍্যালী ও পথসভা গণসংহতি আন্দোলনের ওয়ার্ড ও ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে আড়াই শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন