জুলাই নিহতদের স্মরণে বান্দরবানে বিএনপি’র মৌন মিছিল

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে বান্দরবান মসজিদ মার্কেটের সামনে থেকে এই মিছিল বের কার হয়।

মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

NewsDetails_03

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরি, সদস্য সচিব জাবেদ রেজা প্রমুখ।

মৌন মিছিল শেষে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি বলেন, যারা শহীদ এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আগামী দিনগুলোতে বিএনপি’র কর্মীদের সতর্কভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান খুবই এখন সেনসিটিভ জোন। এটা অপ্রিয় হলেও সত্য। ভৌগলিক অবস্থানের দরুণ আন্তর্জাতিক অ্যারিনার যে কাজ কর্ম হচ্ছে তার একটি নজর বান্দরাবন সীমান্তবর্তী অঞ্চলে হচ্ছে। আমরা সকলেই কম বেশি এটা জানি। আমাদের খুব সহনশীলতা আর ধৈর্য্যের সাথে কাজ করতে হবে।

আরও পড়ুন