তারুণ্যের উৎসব উপলক্ষে রুমায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নানা কর্মসূচির অংশ হিসেবে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল দশটায় বান্দরবানে রুমা উপজেলা প্রশাসনের মাল্টিমিডিয়া সেন্টারে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ আয়োজন করেছে।
এই প্রতিযোগিতায় জুলাই-আগস্ট বিপ্লব ২০২৪’র শীর্ষক হিসেবে বস্তু নিয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং নবম-দশম ও একাদশ শিক্ষার্থীদের তারুণ্যের ভাবনায় আগামী দিনের বাংলাদেশ’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা সাঙ্গু সরকারি কলেজ, রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়, রুমা উচ্চ বিদ্যালয় ও কঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা আলাদা আলাদা আইটেমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে এইসব শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন। তাই চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ঐচ্ছিক মনে- জ্ঞানে এবং তারা মানসিকভাবে বিকশিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানায়, তারুণ্যের উৎসব উপলক্ষে গৃহীত নানা কর্ম সূচির অংশ হিসেবে তিনটি আইটেমে আয়োজিত প্রতিযোগিতায় প্রায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
বিভিন্ন আইটেমে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে অধিকারী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পরিচালনা কমিটির সদস্য ও রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংমং মারমা।



