
পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সমন্বয়ক মিজানুর রহমান, ছাত্র নেতা হোসনে মোবারক ও সফিকুর রহমানসহ বান্দরবান জেলা পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে নেতারা বলেন, পাহাড়ের কিছু সন্ত্রাসী সংগঠনের কর্মকান্ডের কারনে পাহাড়ের মানুষ অশান্তিতে রয়েছে। এসময় তারা বলেন,খাগড়াছড়িতে তিন বাঙ্গালী অপহরণ ও সজীব হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহন করুন । পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও জেএসএসকে নিষিদ্ধ করুন । পাহাড়ে শান্তি বিনিষ্টকারীদের বিরুদ্ধে অন্যথায় আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে ।
প্রসঙ্গত, খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোমবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয় । হরতালের আওতামুক্ত থাকে বান্দরবান ।



