থানচিতে অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে ইটভাটা চালু রাখায় মেসার্স এস বিএম ব্রিকস নামে একটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩ টা উপজেলার মগকসে ঝিড়িতে এই অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা অভিযানে অংশগ্রহন করেন।

NewsDetails_03

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই মগক ঝিড়িতে ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। এতে ঝিড়ির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

তিনি আরো বলেন, এছাড়াও পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধ ভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন