বান্দরবানের থানচি উপজেলায় থানা পুলিশ অভিযান চালিয়ে গরুসহ দুইজন চোরকে আটক করেছে।
গতকাল বুধবার ১৪ জানুয়ারী সন্ধ্যায় থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড় এলাকার থেকে পাচারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রংরাও ম্রো ও চংলক ম্রো (২৫)।

পুলিশ জানায়, থানচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান মাসুদের নেতৃত্বে ডিম পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চুরি করা একটি গরুসহ দুইজনকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন, এই বিষয়ে থানচি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



