বান্দরবানের থানচি উপজেলা সদরের বাজারের মেয়াদবিহীন ঔষধ বিক্রয়ের দায়ে ৫ ফার্মেসীকে ৯ হাজার টাকা এবং ভেজাল খাদ্য দ্রব্য পরিবেশনের দায়ে ২ রেষ্টুরেন্ট মালিককে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় পঁচা ও বাঁশি ভেজাল খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করে পর্যটক ও স্থানীয়দের খাওয়ানোর দায়ে জনপ্রিয় রেস্তোরাঁ এর মালিকঃ ইলিয়াস কে ২ হাজার,কাইয়ুম রেস্তোরাঁ এর মালিকঃ মোঃ নাইমকে ১ হাজার ৫০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় নগদ জরিমানা করা হয়েছে।

এছাড়াও বাজারে আসা অসুস্থ পাহাড়ীদের মেয়াদ বিহীন মানহীন কোম্পানির ঔষধ, ইনজেকশানসহ নানান প্রতারনা এবং বিক্রয়ের দায়ে ৫ ফার্মেসীকে ৯ হাজার টাকা জরিমানা করে।
ফার্মেসী গুলো হলো,পপুলার ফার্মেসি মালিকঃ সঞ্জয় দাস কে ১ হাজার, নীলগিরি ফার্মেসি মালিক বিমল কান্তি বড়ুয়াকে ৪হাজার, সাইওয়ান ফার্মেসি এর মালিকঃ সাইওয়ান মারমাকে ১ হাজার, ভাই ভাই ফার্মেসি এর মালিকঃ মোঃ ইসাক কে ২হাজার, সাঙ্গু ফার্মেসি এর মালিকঃ উচিংসা মারমা ১হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান অভিযানের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানা পুলিশ উপস্থিত ছিলেন।



