থানচিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বান্দরবানের থানচি উপজেলার নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় থানচি বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিড থানচি শপিং মলের শেষ হয়ে একই স্থানের পথ সভা উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক মংসিংহাই মারমা সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আনিচাঁন্দ ত্রিপুরা সঞ্চালনায়, বান্দরবান জেলা বিএনপি আহবাযক কমিটি অন্যতম সদস্য মংশৈম্রয় মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় ঘোষনাকে সম্মান রেখে বিএনপি প্রতীক ধানের শীষ ও সাবেক এমপি সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে উপজেলা যুবদল, বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আদ্রীয় ত্রিপুরা, সদর ইউনিয়নের সাবেক সভাপতি মো: আবু নোমান,কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, জেলার যুব দলের সদস্য রেংচং ম্রো,স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জওয়াইপ্রু মারমা প্রমূখ।
এদিকে পথ সভা শেষে বলিপাড়া বাজারে সদ্য অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ১৩ দোকানের পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানদারকে মোট ২৬ হাজার টাকা সাবেক এমপি সাচিংপ্রু জেরী পক্ষে অনুদান বিতরণ করেন।



