বান্দরবানের থানচি উপজেলায় শীতকালীণ ভোজ্য তেলের বীজ, রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ৪ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীজ সার কৃষকদের হাতে তুলে দেয়া হয়।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা / পূনর্বাসন কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, ফেলন ও বোরো ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) লিটু চট্টোপাধ্যা, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার জমির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিদ দে, টুটন ভট্টচার্য, উওয়াইমং মারমা, উক্তম মারমা, মংচপ্রু মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রান্তিক কৃষক সরিষা চাষী ৬০ জনকে প্রতি কৃষককে ১ কেজি সরিষার বীজ, ডিএপি ও এমওপি ২০ কেজি। ফেলন চাষী ২০ জনকে প্রতিজনকে ০৭ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি। সূর্যমূখী চাষী ২০ জনকে প্রতিজনের ২০ কেজি বীজ, ডিওপি ও এমওপি ২০ কেজি, অরহ চাষী ৪০ জনকে প্রতিজনের ২ কেজি বীজ, ডিওপি,এমওপি ১০ কেজি। চীনা বাদাম চাষী ১০০ জনকে প্রতিজনের ১০ কেজি বীজ,১৫ কেজি সার, বোরো ধান চাষী ২০ জনকে প্রতিজনের ৫ কেজি বীজ ও সার ২০ কেজি করে বিতরণ করা হয়।



